বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং এ ধরনের অপতৎপরতা জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করা হবে।’
নবনিযুক্ত প্রতিমন্ত্রী আরাফাত দায়িত্ব গ্রহণের পর গতকাল সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
এ সময় পূর্বতন মন্ত্রী ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে নতুন প্রতিমন্ত্রীর পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘বয়সে আমার চেয়ে নবীন হলেও তিনি বিচক্ষণ ব্যক্তি এবং দীর্ঘদিনের সহকর্মী।’ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সভা পরিচালনা করেন।