বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপ্রতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন আজ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বার সফর।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন।

রোববার সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়।

জানা গেছে, ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন। দুপুর ১২টা ৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের হেলিপ্যাডে নামবেন তিনি। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন। সেখানে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরদিন ১৬ জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। আবার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ জানুয়ারি বেলা ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। এদিনও তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com