বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিশ্বকাপ মাথায় রেখে বিপিএলে ফিট থাকাই শরিফুলের মূল লক্ষ্য

গত ক’মাস দারুণ কেটেছে শরিফুল ইসলামের। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণেই আলো ছড়িয়ে দারুণ ছন্দে আছেন তিনি। স্বাভাবিকভাবে বিপিএলে তাকে নিয়ে আগ্রহ অনেকের। তবে বিপিএলেও শরিফুলের মাথায় ঘুরছে জাতীয় দলের ভাবনা। এই আসরে খেলার সময় ফিট থাকাকে সবচেয়ে গুরুত্ব দেবেন তিনি।

২০২৩ সালে তিন সংস্করণ মিলিয়ে ৫২ উইকেট নিয়েছেন শরিফুল। এবাদত হোসেন ও তাসকিন আহমেদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে সামলেছেন পেস বোলিং আক্রমণের নেতৃত্ব। নিউজিল্যান্ড থেকে ফিরে সপ্তাহখানেকের বিশ্রাম পেয়েছিলেন তিনি। ফুরফুরে হয়ে গতকাল সোমবার থেকে নামেন অনুশীলনে। শরিফুল এবার বিপিএলে খেলবেন দুর্দান্ত ঢাকার হয়ে।

আসন্ন বিপিএলে নতুন মালিকানাধীন দল ঢাকা। গেলবারের নাম পরিবর্তন হয়ে এবারের নাম দাঁড়িয়েছে দুর্দান্ত ঢাকা। বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা গতবার ছিল না তলানির দল হয়ে। এবারও কাগজে-কলমে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি ঢাকা। বিদেশি তেমন তারকা ক্রিকেটার নেই দলটিতে। তবে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে নারাজ তারা।

ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে নিজেকে নিংড়ে দেওয়ার তাড়না থাকে বেশিরভাগ ক্রিকেটারেরই। তবে চলতি বছর টি২০ বিশ্বকাপ থাকায় ফিটনেস চিন্তা পেয়ে বসেছে তাকে। খেলতে চান সতর্ক থেকে, ‘গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ছন্দ ধরে রাখার। যতটা ফিট থেকে খেলা যায়, সে চেষ্টাও থাকবে। কারণ সামনে দেশের হয়ে অনেক খেলা আছে। এটাই আমার মূল লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com