মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘ফিফা দ্য বেস্ট’ ছন্দের জাদুকর মেসি

আবারো বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফার বর্ষসেরা খেলোয়াড় হলেন লিওলেন মেসি। ম্যানসিটির গোলমেশিন আর্লিং হল্যান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ‘ফিফা দ্য বেস্ট’ হলেন ছন্দের এই জাদুকর। সোমবার রাতে লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ফিফা দ্য বেস্ট-২০২৩ (বর্ষ সেরা) ফুটবলারের নাম ঘোষণা করা হয়। আর তাতে বাজিমাত করেন ৩৬ বছরের মেসি।

অনুষ্ঠানে অবশ্য মেসি উপস্থিত ছিলেন না। শুক্রবার আল স্যালভাডোরের সাথে তার ইন্টার মিয়ামি ক্লাবের প্রাক-মওসুম প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তার পক্ষে অনুষ্ঠানে আসা সম্ভব হয়নি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন থিয়েরি অঁরি। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি। ২০১৯ ও ২০২২ সালে ফিফা বর্ষসেরা হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

উল্লেখ্য, বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডটি সাধারণত এক পঞ্জিকা বছরের পারফরমেন্সের ভিত্তিতে প্রদান করা হয়। অন্য দিকে ব্যালন ডি’অর প্রদান করা হয় এক মওসুমে খেলোয়াড়দের অর্জনের ভিত্তিতে।

২০২৩ সালের জন্য ফিফার নির্বাচন শর্তে ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত অর্জনের হিসাবটি গ্রহণ করা হয়।

ফলে অনেক ভোটারই কাতার বিশ্বকাপে মেসির পারফরমেন্সে তখনো মুগ্ধ ছিলেন। ওই বিশ্বকাপে তিনি সাতটি গোল করেন এবং তিনটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com