রবিবার, ২১ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন
বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।
বুধবার প্রায় এক ঘণ্টা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তিনি। আলোচনা শেষে বেলা ১টা ২০ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটার হাস।
তিনি বলেন, ড. হাছান মাহমুদের সঙ্গে আজ সাক্ষাৎ হয়েছে, যাতে করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আমরা কাজ করতে পারি। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট জলবায়ু, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা এবং রোহিঙ্গার মতো ইস্যুগুলোতে আমরা কিভাবে একসঙ্গে কাজ করতে পারি, এসব নিয়ে আমরা কথা বলতে পারি। এ বিষয়গুলোর মাধ্যমে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগামী মাসগুলোতে নিবিড়ভাবে কাজ করতে আমরা উন্মুখ।