শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সম্মতি দিয়েছে ভারত

আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সিরিজ থেকে প্রায় এক যুগ একে অপরের সঙ্গে দেখা যায়নি এই দুই দলকে। ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটা আর আলোর মুখ দেখেনি। তবে এবার নতুন করে আশার আলো দেখছে এই সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সম্মতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

একটা সময় নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলত ভারত-পাকিস্তান। তিন ফরম্যাটের লম্বা সিরিজ খেলতে প্রায় প্রতি বছরই দুই দেশ সফর করতেন ক্রিকেটাররা। শেষবার ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এরপর রাজনৈতিক কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অসম্মতি জানায় ভারত। সন্ত্রাসবাদ ও ভারতের মাটিতে অনুপ্রবেশ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে রাজি নয় ভারত, বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল এমনটাই।

পাকিস্তানের পক্ষ থেকে বেশ কয়েকবারই সিরিজ আয়োজনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিসিআইকে। তবে সেই ডাকে এত বছর সাড়া না দিলেও এবার একটু নরম হয়েছে দুই দেশ। আশরাফ জানিয়েছেন, দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দুই দেশই একমত হয়েছে, ‘দুই দেশের সরকার অনুমতি দিলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে সম্মত হয়েছে দুই বোর্ড।’ তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

আগামী ৯ জুন নিউইয়র্কে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com