মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিলেটের নেতৃত্বে মাশরাফি

বিপিএলের বর্তমান আসরেও সিলেট স্ট্রাইকার্সের অন্যতম দুই ভরসা মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল হোসেন শান্ত। দুজনের মধ্যে কে অধিনায়ক হবে তা নিয়ে নানা আলোচনাও হয়েছে। তবে শেষ পর্যন্ত ম্যাশের কাঁধেই উঠেছে সিলেটের নেতৃত্বের দায়িত্ব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মাশরাফি বিন মর্তুজা খেলবেন কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। কারণ জাতীয় নির্বাচনের পর তিনি পায়ের অপারেশন করানোর কথা জানিয়েছিলেন। বিপরীতে তার দল সিলেট স্ট্রাইকার্স দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছে মাশরাফিকে পাওয়া নিয়ে। বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি সাবেক এই টাইগার দলপতিকে এবারও নিজেদের অধিনায়ক ঘোষণা করেছে। বিপিএলের দশম আসর শুরুর আর মাত্র একদিন (১৯ জানুয়ারি) বাকি। মঙ্গলবার থেকে সিলেট স্ট্রাইকার্স আনুষ্ঠানিকভাবে তাদের অনুশীলন শুরু করেছে। পুবেরগাঁর এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফি। তার ওপর শঙ্কা ছিল, সিলেট দলনেতার বিপিএল খেলা নিয়ে।

আসন্ন বিপিএলেও ম্যাশই সিলেটের অধিনায়ক বলে জানিয়েছেন কোচ রাজিন সালেহ, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ-অধিনায়কের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। বুধবারের মধ্যে এই সিদ্ধান্তে আসবো ইনশাআল্লাহ।’

বিপিএলের আগে ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনো, যে কারণে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনো জানি না। ওর ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’

বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দিবেন সেই তথ্যও জানান সিলেটের প্রধান কোচ, ‘আমাদের বিদেশি খেলোয়াড় যারা আছে, তারা বুধবার অনুশীলনে জয়েন করবে। বেশ কিছু খেলোয়াড় আসবে শিগগিরই। ম্যাচের দিন জয়েন করবে দুজন খেলোয়াড়।’

নিজেদের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাবা আছে। আমি মনে করি আমাদের বোলিং লাইনও ঠিক আছে।’

আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে বিপিএল আর ১ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি। টুর্নামেন্টটি হবে প্রায় দেড় মাসব্যাপী। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে খেলবে মাশরাফির দল সিলেট। বিপিএলের ৯ আসরে সর্বোচ্চ পাঁচবার ফাইনাল খেলেছেন মাশরাফি। তার মধ্যে চারবারই চ্যাম্পিয়ন তার দল। সর্বশেষ আসরেও তিনি সিলেটের জার্সিতে খেলেছেন।

সিলেট স্ট্রাইকার্স

রিটেইন ও ডিরেক্ট সাইনিং: মাশরাফি বিন মর্তুজা, জাকির হাসান, তানজিম হাসান, নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর। ড্রাফট: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান, আরিফুল হক, ইয়াসির আলী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম, শফিফুল ইসলাম, নাঈম ইসলাম, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com