শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দেশে করোনার নতুন উপধরন জেএন.১ শনাক্ত

দেশের করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। প্রতিষ্ঠানটি বলছে, জেএন.১ শনাক্ত হলেও তাতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তাহমিনা শিরীন বলেন, পাঁচটি নমুনায় অমিক্রনের উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এ উপধরন শনাক্ত হয়েছে। এসব নমুনা বিভিন্ন সময় সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

এদিকে গত মাসে নতুন এ উপধরণের কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটির মতে, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এই উপধরনের লক্ষণে তীব্রতা কম।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির ওপর তারা নজর রাখছেন। এরই মধ্যে নতুন করে টিকা প্রয়োগের বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। চলতি ও আগামী বছর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ হিসেবে এসব টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, গত এক মাসের বেশি সময় ধরে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা স্বল্প হারে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের অর্ধশত দেশে উপধরনটি ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com