বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শনিবার থেকে উত্তরা-মতিঝিলে মেট্রোরেল চলবে সকাল থেকে রাত পর্যন্ত

মেট্রোরেল আগামী শনিবার থেকে উত্তরা-মতিঝিলের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময় ধরে চলাচল করবে।

বৃহস্পতিবার মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ, মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয় গত ৩১ ডিসেম্বর। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়।

তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। শনিবার থেকে থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পুরো সময় ধরে চলাচল করবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন।

২০২২ সালে ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দেশের প্রথম এলিভেটেড মেট্রো রেলের উদ্বোধন করার মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করে।বাসস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com