শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সারা জীবন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনো আছি: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নত করাই প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পাশাপাশি এ খাতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা আরো উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা  উন্নত করতে  পারলে শহরে রোগীর চাপ কমে আসবে।’

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও প্রার্থনা শেষে ডা. সামন্ত লাল এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আমি সারা জীবন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। স্বাস্থ্য খাতে কোন অনিয়ম দুর্নীতি অবহেলা সহ্য করা হবে না। ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীদেরও মাথায় রাখতে হবে, কোনো মৃত্যু হলে হাসপাতাল ভাংচুর কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও আমাদের খেয়াল রাখতে হবে।’

সামন্ত লাল সেন বলেন, ‘হাসপাতালের লাইসেন্স নেই, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো নেই সেসব হাসপাতালগুলো বন্ধ করতে হবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে এবং সে যে কেউ হোক তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে সেটি একদিনের সম্ভব নয় ধাপে ধাপে করা হবে। সেজন্য আমাকে সময় দিতে হবে।’

‘নারায়ণগঞ্জে একটি শিল্প ঘন এলাকা, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা সেটি নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। যে হাসপাতালে বার্ন ইউনিটি খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। তারপরই ইউনিট খোলা হবে। এছাড়া সরকার সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com