মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এলএনজি টার্মিনালে ত্রুটি, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি এফএসআরইউ-এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অতি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

সঙ্গে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছে।

‘দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে’ উল্লেখ করে বলা হয়, ‘সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com