বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় আমার বোন কবরে খুনি কেনো বাহিরে, খুনিদের গ্রেফতার চাই, খুনিদের ফাসি চাই এ স্লোগান দিয়ে এলাকাবাসী ও স্বজনরা মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় রূপগঞ্জ থানা পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভকারীরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়ে মহাসড়কের অবরোধ তুলে নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কাকুলী হত্যার ঘটনা আজকে ৯ দিন পার হয়ে গেছে পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা জোরদাবি জানাচ্ছি আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com