শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশ একদলীয় শাসনে পরিণত হয়েছে: মঈন খান

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে মঈন খান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে জানিয়ে মঈন খান বলেন, এখানে মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের মৌলিক অধিকার নেই, মানুষের ভোটের অধিকার নেই এবং এখানে মানুষের গণতন্ত্রের অধিকার নেই। এটা শুধু বিএনপি ও দেশের মানুষের কথা নয়। এটা সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশ এবং মানবাধিকার সংগঠনগুলোর কথা। তারা সবাই একবাক্যে বলেছে, বাংলাদেশ আজকে একদলীয় শাসনে পরিণত হয়েছে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মানুষের অর্থনৈতিক অধিকার পর্যন্ত সম্পূর্ণ পর্যুদস্ত। এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে।

উন্নয়নের নামে দেশে ‘তেভাগা আন্দোলন’ হয়েছে বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, একটি উন্নয়ন প্রকল্পে যদি ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়, তাহলে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন হয়, আর ১০ হাজার কোটি টাকা এই সরকারের আশীর্বাদপুষ্টরা ভাগাভাগি করে নেন। আর এক–তৃতীয়াংশ যারা বিদেশ থেকে প্রকল্প এনে দেন, তারা লোপাট করে নেন। আজকের সরকার দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে।

বাংলাদেশের গণতন্ত্র আজ ‘মৃত’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জাতি এক ত্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে। আমাদের এটা উপলব্ধি করতে হবে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, আজকে সেই গণতন্ত্র মৃত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com