বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘দুর্দান্ত ঢাকা’র দুর্দান্ত সূচনা

টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ও গত দুই আসরের টানা শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করল ‘দুর্দান্ত ঢাকা’ ফ্র্যাঞ্চাইজি। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দশম বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুল ইসলামের হ্যাটট্রিকের সামনে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান তুলতে সমর্থ হয় কুমিল্লা। জবাব দিতে নেমে ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দুর্দান্ত ঢাকা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের কুমিল্লা শুরুটা ভালো করতে পারেনি। লিটন ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর সাবেক অধিনায়ক ইমরুল কায়েসের ৬৬ ও তাওহীদ হৃদয়ের ৪৭ রানে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা।

এ রান তাড়া করতে নেমে ১২.৩ ওভারে বিনা উইকেটে শতরান পেরিয়ে যায় ঢাকা। দলীয় ১০১ রানের সময় মোহাম্মদ নাঈম শেখকে সাজঘরে ফিরিয়ে কুমিল্লাকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তানভীর ইসলাম। ১৩ ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল ১০২/১। নিজের পরের ওভারে লংকান ক্রিকেটার দানুষ্কা গুনাতিলকাকেও আউট করেন তানভীর। এরপর মুস্তাফিজুর রহমান ও খুশদিল শাহ প্রতিপক্ষের আরো তিনটি উইকেটের পতন ঘটান। যদিও ঢাকাকে জয়বঞ্চিত করা যায়নি। ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই তারা জয় নিশ্চিত করে।

২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপারস্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পেসার আল আমিন হোসেন। ২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন স্পিনার আলিস আল ইসলাম। ২০২২ বিপিএলে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী। এবার চতুর্থ বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিকের গৌরবে ভাসলেন শরিফুল। সব মিলিয়ে এটি বিপিএলের সপ্তম হ্যাটট্রিক। বিদেশীদের মধ্যে পাকিস্তানের পেসার মোহাম্মদ শামি ও ওয়াহাব রিয়াজ এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল হ্যাটট্রিক করেছেন।

গতকাল সন্ধ্যার ম্যাচে জাকির হাসান (৭০*), মো. মিঠুন (৪০), নাজমুল হোসেন শান্ত (৩৬) ও হ্যারি টেক্টরের (২৬*) ব্যাটে ভর করে ২ উইকেটে ১৭৭ রান তোলে সিলেট স্ট্রাইকার্স।

নজিবুল্লাহ জাদরান (৬১*), শাহাদাত হোসেন (৫৭*) ও আভিষ্কা ফার্নান্দোর (৩৯) ব্যাটে ভর করে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com