বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ন্যাম ও সাউথ সামিটে অংশ নিতে উগান্ডায় পররাষ্ট্রমন্ত্রী

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে গতকাল বিকালে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত ও একই সঙ্গে উগান্ডায় স্বীকৃত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদুত মুহাম্মদ আবদুল মুহিত প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে যোগ দিচ্ছেন।

জাতিসংঘের পর বিশ্বের বৃহত্তম রাষ্ট্রজোট হিসেবে ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর বেলগ্রেডে গঠিত জোট নিরপেক্ষ আন্দোলনে বর্তমান ১২০ সদস্য রাষ্ট্রের পাশাপাশি ২০ পর্যবেক্ষক রাষ্ট্র ও ১০ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ বৈঠক এবং ১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে সৃষ্ট উন্নয়নশীল ৭৭ দেশের গ্রুপ ও চীনের শীর্ষ পর্যায়ের দক্ষিণ সম্মেলন—এ দুই বহুপক্ষীয় সম্মেলনে যোগদান শেষে পররাষ্ট্রমন্ত্রীর ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com