বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ক্রীড়া আমাদের মেধা ও মনন বিকশিত করে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘গ্রামবাংলার আনাচে-কানাচে ছড়ানো-ছিটানো খেলাধুলা সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করে। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতি লালন করে। বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মেধা ও মনন বিকশিত হয়। তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব গঠনে এসব খেলাধুলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি গতকাল পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় উপজেলার ৭ নং আলমপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নং আলমপুর ইউনিয়ন শাখা আয়োজিত ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবার আলী স্মৃতি স্মরণে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় স্পিকার ৩ নং বড়দরগাহ ইউনিয়ন, ৯ নং পীরগঞ্জ ইউনিয়ন, ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে মা-বোনদের অগ্রাধিকারের ভিত্তিতে কম্বল বিতরণ করেন।

এ সময় স্পিকার হজরত শাহ ইসমাইল গাজী (র.) ওয়াকফ এস্টেট পীরগঞ্জের ঐতিহ্যবাহী বড়দরগাহ মাজার শরিফ জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেমের কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন।

অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা, চেয়ারম্যান, সাংবাদিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com