বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ। গত দুইবারের মতো এবারো পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন।

গতকাল এ উপলক্ষে সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম, ইপিবির মহাপরিচালক মাহবুবুর রহমান, বেবি রাণী কর্মকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘মেলায় আগত দর্শনার্থীদের বা ভোক্তারা যেন প্রতারিত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রাখা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এ ব্যাপারে ভোক্তা অধিকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেয়া হবে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় অভিযোগ বক্স ও হেল্প ডেস্ক খোলা রাখা হবে। অভিযোগ পেলেই যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর মেলা প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে সামনে আনার জন্য মেলার প্রবেশদ্বার করা হয়েছে কর্ণফুলী টানেলের আদলে। এক পাশে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও অন্য পাশে বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রতিচ্ছবি রাখা হয়েছে।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এবার মেলায় তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ ১৬ থেকে ১৮টি বিদেশী প্যাভিলিয়ন থাকবে। মেলায় ই-কমার্স সেবাকে আরো বেগবান করা হবে, যাতে সারা দেশের মানুষ এ সুবিধা পেতে পারে। নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তা এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব নিয়োজিত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলা প্রাঙ্গণ ও বাইরে নিয়মিত টহল দেবে। মেলায় যাতায়াতের সুবিধার জন্য ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হবে। উত্তরা থেকে যারা মেলায় আসবেন, তারা যাতে মেট্রোরেলে এসে ফার্মগেট থেকে বাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন, সেই সুবিধা রাখা হয়েছে।’

আশপাশে প্রচুর অপরিকল্পিত দোকানপাট বসে যেখানে মানহীন পণ্য বিক্রি হয়। সেগুলো কীভাবে প্রতিরোধ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ইপিবি ও ভোক্তা অধিকারকে কড়া নির্দেশ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com