সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সকাল থেকে রাজধানীতে ছিল কুয়াশার দাপট। সেটা কমেনি বেলা একটায় এসেও। তাই বিপিএলের পঞ্চম ম্যাচ মাঠে গড়াচ্ছে ফ্লাডলাইটের আলোতে। এদিন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে।
একাদশে পরিবর্তন আনেনি চট্টগ্রাম। ঢাকায় যুক্ত হয়েছেন অ্যালেক্স রস। মাসতায়াগে দানুশকা, উসমান কাদির এবং চতুরঙ্গ ডি সিলভা বাকি তিন বিদেশী।