বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শেখ হাসিনাকে বেলারুশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি আপনাকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি বলেন, আনন্দের সঙ্গে উল্লেখ করা যায় যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতাকে আরও সফলভাবে শক্তিশালী করার জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মধ্যে সংলাপ পরিচালিত হয়।

বেলারুশের প্রধানমন্ত্রী বলেছেন, আমি দৃঢ় আস্থাশীল যে উভয় দেশের নাগরিকদের কল্যাণে বেলারুশের তৈরি যাত্রীবাহী ও রাস্তা নির্মাণের যন্ত্রপাতি, বৈদ্যুতিক যান এবং ট্রাক্টর সরবরাহের পাশাপাশি ওষুধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ফলপ্রসূ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখবে। আমি এই সুযোগে একটি সুবিধাজনক সময়ে বেলারুশ ভ্রমণের জন্য আপনাকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি। রোমান গোলভচেঙ্কো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুখ এবং দায়িত্বশীল পদে সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com