রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সানার প্রাক্তন স্বামী ছিলেন শোয়েবের ঘনিষ্ঠ বন্ধু

সানা জাভেদের সঙ্গে শোয়েব মালিকের বিয়ের খবরটি সামনে আসার পর থেকেই বেশ সরগরম হয়েছে ওঠেছে উপমহাদেশের ক্রীড়া ও বিনোদন জগত। গতকাল পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সবাইকে অবাক করে দিয়েছিলেন শোয়েব।

শোয়েবের তৃতীয় বিয়ের বিষয়টি সামনে আসতেই ভক্ত-সমর্থকদের মনে আগ্রহ তৈরি হয় কে এই সানা জাভেদ। এছাড়াও, সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্স না হতেই সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা তা নিয়েও শুরু হয় জল্পনা-কল্পনা।

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সানিয়া নিজেই। শোয়েবের বিয়ের খবর সামনে আসার পর এ নিয়ে মুখ খুলেছেন তিনি। ভারতীয় এই টেনিস তারকা এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সানিয়া মীর্জা তাঁর ব্যক্তি জীবন সবসময় লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টাই করেছেন। কিন্তু বর্তমান পরিস্থতিতে এটা জানানো জরুরি যে, শোয়েব এবং সানিয়ার বিচ্ছেদ কয়েকমাস আগেই হয়েছে।’ একই সঙ্গে বিবৃতিতে নিজের প্রাক্তন স্বামী শোয়েবকে তাঁর নতুন জীবনে শুভকামনাও জানিয়েছেন সানিয়া।

এদিকে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহিত জীবনে একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন শোয়েব। তার একের পর এক পরকীয়ায় ক্লান্ত সানিয়া। তিনি নাকি অনেক বুঝিয়েও পথে আনতে পারেননি প্রাক্তন স্বামীকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক একের পর এক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।

সানিয়া একের পর এক তাকে বের করে নিয়ে এসেছেন। তবে এবার আর চেষ্টা করেননি। হাল ছেড়ে নিজেই সরে এসেছেন। মাস কয়েক আগে বিচ্ছেদ হয়ে তাদের। তারপরই অভিনেত্রী সানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন শোয়েব।

এদিকে শোয়েবের নতুন স্ত্রী সানা জাভেদের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে উমাইর জয়সওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। আর সানার এই প্রাক্তন স্বামী নাকি ছিলেন শোয়েবেরই ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি একটি রেডিট পেইজ এমন তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি পুরনো ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, গেল বছর সানার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন শোয়েব। সেখানে সানার প্রাক্তন স্বামী উমাইরকেও ট্যাগ করেছিলেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

গত বছরের ২৫ মার্চ সানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ইন্সটাগ্রাম থেকে একটি পোস্ট করেছিলেন শোয়েব। সেখানেই সানার প্রাক্তন স্বামীকে ট্যাগ করেছেন তিনি। ছবিটি এখনো আছে শোয়েবের প্রোফাইলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com