বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টস জিতে বোলিংয়ে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শুরুটা ভালো হয়নি তারকাসমৃদ্ধ দুই দল সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের। দুদলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। দ্বিতীয় ম্যাচে তাই প্রথম জয়ের খোঁজে তারা। ম্যাচটিতে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। বর্তমানে পয়েন্ট টেবিলের ছয়ে রংপুর ও সাতে অবস্থান সিলেটের।

সিলেটের বড় শক্তির জায়গা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের অন্যতম সফল এই অধিনায়কের হাত ধরে এগিয়ে যাওয়ার ছক কষছে দলটি। যদিও প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। এই ম্যাচে পুরনো ছন্দ খুঁজে পেতে মরিয়া মাশরাফী। তার পাশাপাশি আরও আছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা। কোচের দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক তারকা রাজিন সালেহ।

অন্যদিকে, রংপুরের জন্য বড় ধাক্কা সাকিব আল হাসানের অনুপস্থিতি। চোখের সমস্যার কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না তার। তবে, পাকিস্তানি তারকা বাবর আজম দলের সঙ্গে যোগ দেওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রংপুর শিবিরে। এ ছাড়াও রংপুরের জার্সিতে জ্বলে ওঠার অপেক্ষায় শেখ মেহেদী, শামীম হোসেন, রনি তালুকদারের মতো পরীক্ষিতরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com