শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মেসি-সুয়ারেজকে নিয়েও মায়ামির হার

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জুটিতে দ্বিতীয়বারের মতো মাঠে নামে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে গোল শূন্য ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে এফসি ডালাসের কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। সোমবার (২২ জানুয়ারি) রাতে ডালাসের কটন বোল স্টেডিয়ামে তীব্র ঠাণ্ডার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩ মিনিটেই এগিয়ে যায় ডালাস। ডালাসের হয়ে গোলটি করেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের খেলোয়াড় জেসুস ফেরেইরার।

এ ম্যাচেও কোনো গোল পাননি মেসি কিংবা সুয়ারেজ। তাদের গোলহীনতায় ইন্টার মায়ামিকে হারাল ডালাস।

তবে এ ম্যাচটিতে পুরো সময় অবশ্য খেলেননি মেসি। ৬৪ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কসহ লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতসকে তুলে নেন মায়ামির কোচ।

দল হারলেও উঠে যাওয়ার আগে বেশ কয়টি সুযোগ তৈরি করেছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে তার ভলি বাঁচিয়ে দেন ডালাস গোলরক্ষক মার্তেন পেয়েস। প্রথমার্ধেও লুইস সুয়ারেজকে দিয়ে গোল করানোর সুযোগ তৈরি করেছিলেন মেসি। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকারের ভলি চলে যায় গোল পোস্টের বাইরে দিয়ে।

সুয়ারেজও টার্গেটে দুইবার শট নেন। একবার তাকে ব্যর্থ করেন গোলরক্ষক, আরেকবার গোলবারের ডান পাশ দিয়ে বল চলে যায়। ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেও গোলহীন সুয়ারেজ।

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে নতুন মৌসুমে মেজর লিগ সকার (এমএলএস)। মেসিরা প্রথম ম্যাচটি খেলবে রিয়াল সল্ট লেকের বিপক্ষে। সেই ম্যাচের আগে আরো পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। যার প্রথম দুটি সৌদি আরবে। ২৯ জানুয়ারি প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল হিলাল। ১ ফেব্রুয়ারি খেলা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com