বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স

বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে রংপুর। ওই রান তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় রংপুর।

টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৩ বলে ৫ রান করে ফেরেন মোহাম্মদ মিঠুন। এরপর এদিন তিনে নেমে যান মাশরাফি বিন মুর্তজা। আগের ম্যাচে বল হাতে সুবিধা করতে না পারা সিলেট অধিনায়ক আজ ব্যাট হাতেও তেমন কিছু করতে পারেননি। ৭ বলে ৬ রান করে রান আউট হন তিনি। ক্রিজের কাছে পৌঁছে গেলেও ব্যাট মাটিতে ফেলেননি তিনি।

এরপর রীতিমতো ধ্বস নামে সিলেটের ইনিংসে। ৮ ওভার ২ বলেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা, তাদের রান তখন ৩৯। এরপর দলের হাল ধরেন দুই বিদেশি বেনি হাওয়েল ও বেন কাটিং। দুজন মিলে গড়েন ৬৮ রানের জুটি।

৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৩৭ রান করেন হাওয়েল, সমান রান করতে কাটিং খেলেন ৩৫ বল। তাদের দুজনকেই আউট করেন রিপন মণ্ডল, দুই উইকেট নিতে ৩ ওভারে ১৯ রান খরচ করেন তিনি। ৪ ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন মাহেদী হাসান। এছাড়া একটি করে উইকেট পান হাসান মুরাদ ও মোহাম্মদ নবী।

রান তাড়ায় নেমে এদিন যেন শুরুতে পথ হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। ৭ বলে ৬ রান করে এনগারাভার বলে রনি তালুকদারের ফেরা দিয়ে শুরু হয়। এরপর তিনে খেলতে নেমে ডাক মারেন ব্রেন্ডন কিং, ৫ বলে কোনো রান না করা এই ব্যাটার বোল্ড হন নাজমুল ইসলাম অপুর বলে।

অধিনায়ক নুরুল হাসান সোহানও নিজের ইনিংস লম্বা করতে পারেননি। তানজিম হাসান সাকিবের বলে আউট হওয়ার আগে ৭ বলে ৮ রান করেন তিনি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রংপুরের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে আসেন দুশান্ত হেমন্থা। এই লেগ স্পিনারে দিশেহারা হয়ে যায় রংপুর।

পাওয়ার প্লের ঠিক পরের ওভারে এসে শামীম হোসেন, মোহাম্মদ নবী ও মাহেদী হাসানের উইকেট নেন তিনি, তিনজনই হন এলবিডব্লিউ। আরেক প্রান্ত তবুও আগলে রাখেন বাবর আজম। আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ৮৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে ছাড়েন মাঠ। ৪৯ বলে ৬ চারে ৫৬ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি এই ব্যাটার। ওমরজাই খেলেন ৩৫ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস।

সিলেটের হয়ে ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নেন দুসান হেমন্ত। একটি করে উইকেট নেন রিচার্ড এনগারাবা, তানজিম হাসান সাকিব ও নাজমুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com