বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মালদ্বীপের পথে চীনা গবেষণা জাহাজ, সর্তক ভারত

চীনের সিয়াং ইয়াং হং-০৩ নামের একটি গবেষণা জাহাজ মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে যাত্রা শুরু করেছে। জাহাজটি ভারত মহাসাগর অঞ্চলে জরিপ অভিযান চালাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ গবেষণা পরবর্তীতে চীন সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে ভারত। তাই এ জাহাজের কার্যক্রম নিয়ে খুবই সর্তক অবস্থানে রয়েছে দেশটি। খবর রয়টার্স।

ভারত বলছে, এ জাহাজগুলো সামরিক জাহাজ নয়। তবে এসব জাহাজের গবেষণা সামরিক কাজে ব্যবহার হতে পারে বলে ভারত ও অন্যান্য দেশগুলো উদ্বিগ্ন।

ভারতের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, চীনের গবেষণা জাহাজগুলো দ্বৈত ভূমিকা পালন করে। এসব জাহাজ বিস্তৃত গবেষণা করে যেসব তথ্য আহরণ করে, সেগুলো সামরিক-বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। ভারত মহাসাগরে সাবমেরিন মোতায়েনেও এসব জাহাজ ভূমিকা পালন করতে পারে।

তবে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, জাহাজটি কোনো গবেষণা করবে না বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চীনা সরকারের ‘জিয়ান ইয়াং হং ০৩’ জাহাজটি ‘কর্মী ও রসদের পালাবদলের জন্য’ মালদ্বীপ যাচ্ছে।

প্রসঙ্গত, ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপদেশ মালদ্বীপের ওপর প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত এবং চীন। এমন প্রেক্ষিতে ভারত খেদাও’ প্রচার চালিয়ে নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট পদে চীনপন্থি মোহাম্মদ মুইজ্জু আসীন হওয়ার পর থেকেই দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। এরই মধ্যে ভারতকে মালদ্বীপে অবস্থানরত তাদের প্রায় ৮০ সেনাকে প্রত্যাহার করে নিতে ১৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে মালে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com