শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চলে গেছেন শোয়েব মালিক, রেখে গেছেন স্মৃতি : সানিয়া মির্জা

শোয়েব মালিকের তৃতীয় বিয়ের কথা জানানোর পর প্রথমবার সমাজমাধ্যমে এলেন সানিয়া। ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তার মন ভালো করে দেওয়া ছোট্ট একটি ঘটনা। যা অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যের কাজে ব্যস্ত সাবেক টেনিস তারকাকে মানসিকভাবে চাঙ্গা করেছে।

এর আগে বিবাহবিচ্ছেদ নিয়ে সমাজমাধ্যমে সানিয়ার পরিবারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে নতুন জীবনের জন্য প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া। কিন্তু টেনিস তারকা নিজে কোনও প্রতিক্রিয়া দেননি। সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছিলেন কয়েকদিন। মঙ্গলবার নিজেই সেই দূরত্ব ঘোচালেন তিনি। সমাজমাধ্যমে একটি উপহার পাওয়ার কথা জানিয়েছেন সানিয়া। যা তার মন ভাল করে দিয়েছে।

সানিয়া উপহার পেয়েছেন ছেলে ইজহানের কাছ থেকে। নিজের সঙ্গে মায়ের জন্যও এক জোড়া জুতো কিনে এনেছে ছোট্ট ইজহান। সমাজমাধ্যমে মা-ছেলের নতুন দু’জোড়া জুতোর ছবি দিয়ে সানিয়া লিখেছেন, ‘আমাকে আমার ইজির উপহার।’ ছেলে কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত। নতুন দু’জোড়া জুতোর সঙ্গে ছেলের সঙ্গে আনন্দের মুহূর্তের একটি ছবিও সমাজমাধ্যমে দিয়েছেন টেনিস তারকা।

গত শনিবার সমাজমাধ্যমে শোয়েব জানিয়েছিলেন পাক অভিনেত্রী সানা জাভেদের বিয়ের কথা। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের তৃতীয় বিয়ের কথা জানাজানি হওয়ার পর থেকে নিজেকে টেনিসেই ডুবিয়ে রেখেছেন সানিয়া। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে সাবলীলভাবে ধারাভাষ্য দিয়েছেন। বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন নোভাক জোকোভিচের। তবে নিজের মনের কথা প্রকাশ করেননি। প্রাক্তন স্বামীর তৃতীয় বিয়ের ছবি দেখার পর কেমন আছেন, তা জানতে দেননি। ছেলের কাছ থেকে উপহার পেয়ে আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। মনের খুশি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com