বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

এবার করোনা পজেটিভ গ্রিন ও কোচ ম্যাকডোনাল্ড

অস্ট্রেলিয়া দলে ব্যাটসম্যান ট্রাভিস হেড করোনা নেগেটিভ হয়েছেন এটি সুসংবাদ । তবে তাতে স্বস্তি নেই। কেননা আগামীকাল শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টের আগে এবার করোনায় আক্রান্ত হয়েছেন দলটির অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত ক্যামেরন গ্রিন ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দল থেকে আলাদা রাখা হবে। তবে এতে ব্রিসবেন টেস্টে গ্রিন ও ম্যাকডোনাল্ডের অংশগ্রহণ বাধাগ্রস্ত হবে না।’
করোনায় আক্রান্ত হলেও সুস্থ থাকলে গ্রিন খেলবেন ব্রিসবেন টেস্টে, আর ম্যাকডোনাল্ডও থাকতে পারেন দলের সঙ্গে। অ্যাডিলেড টেস্টের পর থেকেই করোনায় ভুগছিলেন। হেড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্রিসবেনে দলের সঙ্গে একদিন পরে যোগ দেন। না গিয়ে গিয়েছেন এক দিন দেরিতে। অবশেষে ব্রিসবেন টেস্টের আগেই নেগেটিভ হলেন হেড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com