রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদত্যাগ করছেন জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। অল্প সময়ের মধ্যেই শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন।

এর আগে গত ২০ জানুয়ারি পদত্যাগ করেন চিত্রনায়ক সাইমন সাদিক। গত দুই বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
জয় চৌধুরী  বলেন,  চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ব্যস্ততার কারণে চিঠি পাঠাতে পরিনি। দ্রুতই সমিতিতে গিয়ে অফিশিয়ালি পদত্যাগের বিষয়টি জানাব। আমি সব সদস্যদের হয়তো বার্তা পাঠাব। কেননা, যে পজিশনে বসে আমি কাজ করতে পারব না, সেটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, আমার জায়গা থেকে আমি মনে করি আমার একদমই দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি একদমই সমিতির আগে-পিছে কোনো কিছুতেই নেই। আমি এখন শুধু আমার কাজকে ফোকাস করছি।

২০২২ সালের ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচনব। ভোর ৬টায় প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com