বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের বিপুল জয়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে বিপুলভাবে জয়ী হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালেকে পরাজিত করে এই জয়ের ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌড়ে আরো এগিয়ে গেলেন। আগামী নভেম্বরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেই তার দ্বিতীয় লড়াই হবে বলে মনে হচ্ছে।

জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দিত করে সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ৫২ বছর বয়স্কা হ্যালে বলেন যে তিনি এখনি সরে দাঁড়াচ্ছেন না। তিনি বলেন, ‘আজ রাতে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তিনি এটি অর্জন করেছেন, আমি তা স্বীকার করছি।’

তিনি বলেন, তবে লড়াই এখনো শেষ হয়নি। আরো কয়েকটি রাজ্যের ভোট বাকি আছে। তিনি আশা করছেন, সাউথ ক্যারোলিনায় তিনি ঘুরে দাঁড়াতে পারবেন।

নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প ৫৪.৬ ভাগ ভোট পান। আর হ্যালে পেয়েছেন ৪৩.৯ ভাগ ভোট।

উল্লেখ্য, ট্রাম্প আট দিন আগে আইওয়া রাজ্যেও জয়ী হয়েছিলেন।

ট্রাম্প ২০২২ সালে ঘোষণা করেন যে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আবারো রিপাবলিকান পার্টির মনোনয়ন চাইবেন। তিনি এ নিয়ে টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন চাচ্ছেন। উল্লেখ্য, তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, তবে তিনি রেকর্ড গড়বেন। এর আগে কেউ বিরতি দিয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হতে পারেননি। সূত্র : সিএনএন, আল জাজিরা এবং অন্যান্য

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com