শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নিযুক্ত সায়মা ওয়াজেদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) পরিচালক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ। গতকাল জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় তার নিয়োগ অনুমোদন করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেবেন। পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হবেন সায়মা ওয়াজেদ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে গতকাল বিকালে খবরটি জানিয়েছে। গত বছর ১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের ড. শম্ভু প্রসাদ আচার্য। সদস্য দেশগুলোর সরাসরি ৮-২ ভোটে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ।

এসইএআরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের একটি। সদস্য দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে এ অফিস গঠিত। বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, তিমুর-লেস্তে ও মিয়ানমার এ অফিসের সদস্য।

সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেইসুস। তিনি এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লিখেছেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্যরাষ্ট্রগুলো ও নির্বাহী বোর্ডের আপনার ওপর আস্থা ও বিশ্বাস রয়েছে। প্রায় দুই বিলিয়ন জনসংখ্যার ১১টি দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার দায়িত্ব সায়মাকে দেয়া হয়েছে। এ অঞ্চল অত্যন্ত বৈচিত্র্যময় এবং স্বাস্থ্য চ্যালেঞ্জের পরিসীমাও সমানভাবে বৈচিত্র্যময়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com