সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সানিয়া-শোয়েবকে করা শাহরুখ খানের প্রশ্ন

ভারতের টেনিসকন্যা সানিয়া মির্জা এবং পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক দুইজন দুই দেশের নাগরিক হলেও একই ছাদের নিচে এসেছিলেন সংসার করার জন্যই। তাদের বিয়েটাও হয়েছিল পারিবারিকভাবে। এই বিয়ে নিয়ে ভারতীয়রাও কম কষ্ট পায়নি। ভারতের একজন তারকা টেনিস খেলোয়াড় পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ে করবেÑ এটা কল্পনাও করতে পারেনি। এ নিয়ে সানিয়া মির্জাকেও কম কষ্ট পেতে হয়নি। যখন ভারতীয়রা সানিয়া মির্জার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করত। একটি বিয়ে নিয়ে ভারতীয় সাধারণ নাগরিকদের থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী পর্যায়ের অনেকেই কষ্ট পেয়েছেন সানিয়া একজন পাকিস্তানিকে বিয়ে করায়। আবার এ জন্য সানিয়াকেও কম কষ্ট পেতে হয়নি যখন ভারতীয়রা তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতেন।

অন্যদিকে বলিউডের বাদশা শাহরুখ খানও তার কষ্ট ধরে রাখতে পারেননি। তবে সানিয়া মির্জা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন এমন কারণে নয়। বিয়েটা কেন এত তাড়াতাড়ি করতে গেলেন সে জন্য। এবার সেই প্রশ্নটি ফিরে এলো তাদের ১৩ বছরের বিয়েটা ভেঙে গেল বলে। শাহরুখ খান কি তবে তখনই বুঝতে পেরেছিলেন, এই বিয়ে টিকবে না? তাই কি সেই কষ্ট চাপা রাখতে না পেরে শাহরুখ খান এমন প্রশ্নবিদ্ধ করলেন শোয়েব মালিক-সানিয়া মির্জাকে?

এবার যেন বলিউড কিং শাহরুখ খান ফের প্রশ্ন করলেন, ‘এই বিয়ে যদি ভাঙবেই তবে কেন তোমরা বিয়ে করেছিলে?’ পুরনো একটি ভিডিও হঠাৎ করেই আবার প্রচারে। সেখানে শাহরুখের করা প্রশ্নের উত্তরে শোয়েবের উত্তর যদিও পছন্দ হয়নি ভক্তদের।

এই প্রশ্নের উত্তরে কী বলেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক? সানিয়ার উত্তরই বা কী ছিল?

২০ জানুয়ারি শোয়েব হঠাৎ করে সানা জাভেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে সানিয়ার পরিবারও জানায়, ভারতীয় টেনিস তারকা এবং শোয়েবের কিছু মাস আগে বিচ্ছেদ হয়ে গেছে। ২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তারা। শাহরুখ খান এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞাসা করেছিলেন, কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?

এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না। এরপর শাহরুখকে সানিয়া বলেন, আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।

একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। পাক ক্রিকেটার উত্তরে বলেন, কোনো কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।

শোয়েবের উত্তর খুব একটা ভালো লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিওর নিচে লিখতে দেখা যায়, সানিয়ার জন্য খারাপ লাগছে। আবার কেউ লেখেন, আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি। অনেকে লিখেছেন, লাজুক হলেও ঠিকই তিনটে বিয়ে করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com