শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্রম আইন সংশোধন বিল উত্থাপন আগামী অধিবেশনে: আইনমন্ত্রী

শ্রম আইন সংশোধন বিল জাতীয় সংসদের আগামী অধিবেশনে উত্থাপন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বুধবার (২৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) হাফিজ আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আইএলও’র (আন্তর্জাতিক শ্রম সংস্থা) গভর্নিং বডির মিটিং আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। দেশে শ্রম অধিকার ও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়নে যেসব অগ্রগতি হয়েছে এবং শ্রম আইন সংশোধনের ব্যাপারে যেসব কাজ করা হয়েছে তা পর্যালোচনার জন্য বৈঠকটি ছিল। বৈঠকের বিষয়বস্তু আমি প্রধানমন্ত্রীকে জানাব। এরপরই এ বিষয়ে কথা বলতে পারব।

সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, অবশ্যই উত্থাপন করা হবে।

এছাড়া শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের স্বাক্ষরের হার ১০ শতাংশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে কি-না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটি নিয়েও আমরা আলোচনা করেছি। এখানেও সে সিদ্ধান্ত অনুযায়ী এগোচ্ছি। তিনি আরো বলেন, শ্রমিক এবং এমপ্লয়াররা আলোচনা করে যে সিদ্ধান্ত দেবেন, আমার মনে হয় দেশের পরিবেশের জন্য সেটাই গ্রহণ করা সমীচীন হবে।

শ্রমিকদের জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে একটি দুর্ঘটনার পর সরকার শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে যে মনোযোগ দিয়েছে এ রকম নজির অন্য কোনো দেশে দেখানো খুব কঠিন। তিনি বলেন,  গত ১১ বছরে শ্রমিকদের কর্মপরিবেশের জায়গায় আমূল পরিবর্তন হয়েছে এবং উন্নত হয়েছে। সেই জায়গায় বিদেশী যারা এটি নিয়ে কথা বলছেন, আমার মনে হয় তাদের এ ব্যাপারে আরো সুবিবেচক হওয়া উচিত। ২০০৩-২০০৫ সালে কি অবস্থা ছিল, সেটার চিত্র দেখে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কতটা উন্নতি হয়েছে, সেটি বিবেচনা করতে হবে। এসব যাচাই করেই তাদের কথা বলা উচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com