শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মালিতে স্বর্ণের খনিধসে ৭০ জনের অধিক নিহত

আফ্রিকার দেশ মালির একটি স্বর্ণের খনি ধসে ৭০ জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ওই খনিতে একটি সুড়ঙ্গ ধসে পড়ার পর বিপুল সংখ্যক প্রাণহানির এ ঘটনা ঘটে। পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম আল জাজিরা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অবশ্য নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ বলে জানিয়েছে।

এদিকে ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিংয়ের নির্বাহি পরিচালক করিম বেধে গতকাল এপিকে জানিয়েছে এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে। স্বর্ণের খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেন, হঠাৎ বিকট শব্দ হয় এবং পরে অনেক জোড়ে মাটি কেঁপে ওঠে। ওই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন।

গত শুক্রবার আফ্রিকার এই দেশটির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়লেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মৃতের সংখ্যা জানা যায়নি।

বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি মালি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি স্বর্ণের উত্তোলন করা হয়, তার একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com