বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে কালো পতাকা মিছিলের অনুমতি পেয়েছে বিএনপি

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামীকাল কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। আর ঢাকা বাদে যে সমস্ত জেলাগুলোর সঙ্গে মহানগর আছে, সেগুলো একসঙ্গে কর্মসূচি পালন করা হবে শনিবারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com