বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান বলেছেন, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক সহায়তা নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে। দুই দেশের সম্পর্ক এখন অংশীদারত্বের।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্স বাংলাদেশের এক সভায় তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন তিনি।
অংশীদারত্বের উদাহরণস্বরূপ তিনি বাংলাদেশী প্রতিষ্ঠান প্রাণের সঙ্গে ইউএসএআইডির কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশ না তার নিজ দেশসহ আরো অনেক দেশের জন্যই বড় সমস্যা।