শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লোহিত সাগরে ব্রিটিশ তেলবাহী জাহাজে হুতিদের হামলা

লোহিত সাগরে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার ব্রিটিশ একটি তেলের জাহাজে হামলা চালিয়েছে  ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আরব উপসাগরের পশ্চিম তীরে এডেন উপসাগরে চালানো এ হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে হুতিরা। তারা বলছে মার্লিন লুয়ান্ডা নামক একটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। অন্যদিকে জাহাজটির কর্তৃপক্ষ জানিয়েছে হুতিদের হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। পরে অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওই জাহাজে আঘাত করেছে, এমন সংকেত পেয়ে উদ্ধার কাজে এগিয়ে যায় মার্কিন নৌবাহিনী। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘাতের পর হামাসের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক রুটে বিভিন্ন পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। এতে এই রুটে হুতিদের উত্তেজনায় লিপ্ত হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com