বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আরিফুল ইসলামের নান্দনিক সেঞ্চুরির পর অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ঘুর্ণিতে উড়ে গেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবারা জয় পেয়েছে ১২১ রানে। এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট চার। একইসঙ্গে সুপার সিক্সও নিশ্চিত করলেন রাব্বিরা।

বাংলাদেশের দেয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক রাব্বি ১০ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানে শিকার করেছেন চারটি উইকেট। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন ওপেনার প্রণব চেট্টিপালায়ম। রান আউটে কাটা পড়ার আগে তিনি খেলেন ৫৭ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শুক্রবার (২৬ জানুয়ারি) টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দেখেশুনেই খেলছিলেন দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। তবে দলীয় ২৯ রানে গার্গের বলে প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আদিল। শর্টে দাঁড়িয়ে দূর্দান্ত ক্যাচ নেন প্যাটেল। ভালো শুরু করা শিবলিও ফেরেন প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে। তিনি খেলেন ২৭ রানের ইনিংস।

তিনে নামা চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আগ্রাসী শুরু করলেও ইনিংসকে বেশি দূরে নিতে পারেননি। তার উইকেটেও অবদান প্যাটেলের। এবার বোলিংয়ে এসে রিজওয়ানকে সাজঘরে ফেরান এই প্যাটেল। ফেরার আগে রিজওয়ান ৪০ বলে ৩৫ রানের ঝলমলে ইনিংস খেলেন।

৯৪ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের এরপরই শুরু হয় আরিফুল-আহরার আমিন ‘ঝলক’। যুক্তরাষ্ট্রের বোলারদের বল একের পর এক বাউন্ডারিতে পাঠিয়ে এই জুটি মাত্র ১১৫ বলেই সংগ্রহ করে ১২২ রান। অর্ধশতক থেকে ৬ রান দূরে থাকতে নাদকারনির শর্ট বলে ক্যাচ দিয়ে আহরার ফিরলে ভাঙে এই জুটি।

তবে অপরপাশে টিকে থেকে ঠিকই সেঞ্চুরি তুলে নেন আরিফুল। ৯৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই ব্যাটার। এটি ৫০ ওভারের ক্রিকেটে তার চতুর্থ সেঞ্চুরি। ১০৩ বলে ১০৩ রান করে গার্গের বলে বোল্ড হয়ে ফিরলে থামে তার দান্দনিক ইনিংস। আরিফুলের ইনিংসটি সাজানো ছিল ৯টি চারে।

শেষদিকে শিহাব জেমসের ১৭ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস এবং জীবনের ৭ বলে ১৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উকেট হারিয়ে ২৯১ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে আরইয়া গার্গ তিনটি এবং আরিন নাদকারনি শিকার করেন দুইটি উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com