সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরের মাঠে হেরে বার্সা ছাড়ার ঘোষণা জাভির

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। দায়িত্ব নেয়ার পর গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। তবে শনিবার লা লিগায় ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর হঠাৎই ক্লাব ছাড়ার ঘোষণা দেন জাভি। চলতি মৌসুম শেষে চলে যাবেন তিনি। রোববার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ক্লাব ছাড়ার ঘোষণায় জাভি বলেছেন, আমি ৩০ জুন চলে যাচ্ছি, এটা শেষ। ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত। কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না।

ক্লাবের সাথে চুক্তি আরো এক বছর থাকলেও আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন এই কোচ। জাভি জানান, বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা, ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে ও ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com