শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শুটিংয়ে ব্যস্ত সামিরা মাহি

গত বছর পুরোটাই নাটকের অভিনয়ের ব্যস্ততায় কেটেছে সামিরা খান মাহির। তাই বছরের শেষটা দুবাইতেই কাটিয়েছেন তিনি। সেখানেই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেন। দুবাই সফর শেষে দেশে ফিরেই ব্যাপক ব্যস্ত হয়ে পড়েছেন তিনি নাটকের শুটিং নিয়ে। এর মধ্যে মাহি অভিনীত ‘ফাঁদ’ নাটকটি উন্মুক্ত হওয়ার পরই বেশ ভালো সাড়া পাচ্ছেন। এ নাটকে তার নায়ক মুশফিক আর ফারহান। অন্যদিকে শুক্রবার কেএস এন্টারটেইনমেন্ট থেকে উন্মুক্ত হয়েছে মাহির নতুন নাটক ‘যে জীবন তোমার আমার’। ভিন্নধর্মী গল্প নিয়ে করা এ নাটকেও ফারহানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এদিকে সামনেই ভালোবাসা দিবস। তার মাস দেড়েক পরই ঈদ।

সব মিলিয়ে পুরো জানুয়ারিটাই তাই শুটিংয়ের চাপে রয়েছেন মাহি। এ ব্যস্ততা চলবে অন্তত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এদিকে গতকাল এ অভিনেত্রী শুটিং করেছেন ‘একটুকু ছোঁয়া লাগে’Ñ শিরোনামে নাটকে। নাসির খানের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনায় রয়েছেন এমএইচ রাসেল। মাহি বলেন, দুবাই থেকে ফিরে খুব একটা বিশ্রাম পাইনি। প্রতিদিনই শুটিং করছি। বেশকিছু নাটকের শুটিং করলাম উত্তরায়। ঢাকার বাইরেও কিছু লোকেশনে সামনে শুটিংয়ের কথা রয়েছে। সব মিলিয়ে বলা চলে এখন শুটিংয়ের মধ্যেই সময়টা কাটছে। মাহি আরও বলেন, তবে আমি একটু আলাদা চরিত্রে কাজ করতে চাই। তাই যেসব নাটকে কাজ করছি তার গল্প ও আমার চরিত্র চ্যালেঞ্জিং। এজন্যই কাজ করা। তাছাড়া গল্পের প্রেক্ষাপটে কিন্তু একটা পরিবর্তন এসেছে কিছুদিন হলো। মানসম্পন্ন নাটক দর্শক এখন দেখছে। তাই সে রকম গল্পেই বেশি মনোযোগী হয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com