বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে  মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ  টেলিকমের সাজাপ্রাপ্ত চার কর্মকর্তা। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। সেই সঙ্গে জামিন দিয়েছেন আবেদনকারী চারজনকে।

আজ রোববার (২৮ জানুয়ারি) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে করেন তারা। শুনানি শেষে তাদের জামিন দেন আদালত।

উল্লেখ্য গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন শ্রম আদালত। ওই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। সেই সময় আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত ড. ইউনূসকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com