শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জার্মানিতে বাংলাদেশের মোট রফতানির ৯৪% গার্মেন্টস পণ্য

জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল অ্যামবিয়েন্ট ফেয়ার। বিশ্বের ১৭০টি দেশের চার হাজার ৯২৮টি কোম্পানি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে ওই মেলায়। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ১২টিসহ মোট ৪৮টি কোম্পানি মেলায় অংশ নিয়েছে। মেলায় উপস্থিত হয়ে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিশ্বে গার্মেন্টস রফতানিতে চীনের পরই আমাদের অব্স্থান— দ্বিতীয়, আর জার্মানি আমাদের দ্বিতীয় রফতানি গন্তব্যস্থল। দেশটিতে আমরা ৭ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করি, যার ৯৪ শতাংশই গার্মেন্টস পণ্য। রফতানির বহুমুখীকরণ প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, তবে আমরা শুধু গার্মেন্টসের ওপর নির্ভরশীল থাকতে চাই না।

নানক বলেন, পাট বাংলাদেশের সোনালী ফসল। বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ। আমাদের কাঁচা পাট জার্মানির মার্সিডিজ গাড়ির ফ্রন্টডেস্ক তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের উদ্যোক্তারা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পণ্য উৎপাদন করছেন যা বিশ্বের ১৩৫ দেশের রফতানি হয়।

গত ২৬ জানুয়ারি মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী। ওই সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ইপিবির কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশী স্টলগুলো পরিদর্শন করেন।

জার্মানি সফরে মেলার হেড অব ইন্টারন্যাশনাল মিস্টার স্টেফান সুন্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ফ্রাঙ্কফুর্ট মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন। মেলার ভবিষ্যৎ সংস্করণে বাংলাদেশী কোম্পানিগুলোর অংশগ্রহণ বৃদ্ধির সুবিধার্থে উভয় পক্ষ থেকে সহযোগিতা নিয়ে আলাপ করেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com