মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এলো ২৬ দিনে

রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

তথ্য মতে, জানুয়ারি মাসের ২৬ দিনে প্রতিদিন প্রবাসী আয়ে এসেছে ৬ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার ৬১৫ মার্কিন ডলার। এ রেমিট্যান্স আগের বছরের জানুয়ারি ও তার আগের মাস ডিসেম্বরের চেয়ে বেশি।

আগের বছর জানুয়ারি ও তার আগের ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬ কোটি ৫২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার ও ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার মার্কিন ডলার।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

যথারীতি কোনো রেমিট্যান্স আসেনি রাষ্ট্রায়ত্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বিডিবিএল ব্যাংকের মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক ও কমিনিটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। আর সব বিদেশি ব্যাংকই জানুয়ারি মাসে রেমিট্যান্সের আনার খাতায় নাম লিখিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com