বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সোনা পাচারের সময় ধরা বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা

পাচারের সময় চারটি সোনার বারসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাসহ দুজনকে আটক করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) একটি দল। আটক ওই কর্মকর্তার নাম ডা. শরীফ। অন্যজনের নাম জানা যায়নি।

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার বলেন, সোমবার সকাল সাড়ে ৯টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। অজ্ঞাত এক যাত্রী চারটি সোনার বার ডা. শরীফকে দেন। পরে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ডা. শরীফকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে স্ক্যান করলে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এরপর শরীফকে হেফাজতে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com