বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে কালো পতাকা মিছিল প্রতিহত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ক্ষমতাসীনরা ১৫ বছর ধরে কলঙ্কিত করে রেখেছে মহান সংসদ।
তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এই নির্বাচনকে বৈধতা দেয়নি। অবৈধ সংসদ বাতিল করুন। নির্দলীয় সররকারের অধীনে নির্বাচন দিতে হবে। এসময় খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।