বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

নিজস্ব মুদ্রায় বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন: রাষ্ট্রদূত

নিজেদের মুদ্রায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে চীন আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম সঙ্গে তার আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের মনিটারি পলিসির কারণে ডলারের মূল্য উঠানামা করছে। বিশ্বের অনেক দেশের মধ্যে চীনেও এটার প্রভাব দেখা যাচ্ছে। তাই এমন পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ এবং চীনের নিজেদের মুদ্রায় লেনদেন বৃদ্ধির বিষয় আলোচনা করেছি। আশা করছি এ বিষয়ে একসঙ্গে কাজ করতে পারবো আমরা।

পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এটা আমার প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল। তাই প্রথম সাক্ষাতেই অর্থ ছাড়ের বিষয়গুলি নিয়ে আলোচনা করা যায় না। এটি একটি প্রক্রিয়ার বিষয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com