বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহার

দেশে অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক সার্কুলারের মাধ্যমে প্রণোদনা প্রত্যাহারের এই ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনো রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করা যাবে না। রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা একসঙ্গে প্রত্যাহার করা হলে রফতানি খাত চ্যালেঞ্জে সম্মুখীন হতে পারে বিবেচনায় চলতি মাসের ১ জানুয়ারি থেকে বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে হ্রাসের সরকার সিদ্ধান্ত নিয়েছে।

অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহারের বিষয়টিকে আত্মঘাতী বলে অভিহিত করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি ফজলে শামীম এহাসান। তিনি বলেন, এই মুহূর্তে আমরা ফরেন কারেন্সির সংকটকাল অতিক্রম করছি। এই সময়ে প্রণোদনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলা যায় আত্মঘাতী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com