সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার আগ্রহ যুক্তরাজ্যে

 অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্য সহায়তা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ একটি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেক্ষেত্রে কোনো সহযোগিতা চেয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ সেটাই তো। সাহায্য চাই। বলেছে দেখছি কী করা যায়।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা খুব ভালো একটি আলোচনা করেছি। যুক্তরাজ্য ও বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। আমরা সমর্থন করেছি সাসটেইনেবল বাংলাদেশ গড়তে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা তাদের পাশে আছি। কারণ আমরা উন্নয়নশীল দেশ গঠনে সবসময়ই তাদের সঙ্গে রয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com