বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টানা পাঁচ হারের পর সিলেটের একাদশে নেই মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ টেবিলের তলানির দুই দলের লড়াই। সিলেট স্ট্রাইকার্স পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরে টেবিলের সাত নম্বরে। আর দুর্দান্ত ঢাকা চার ম্যাচের তিনটি জিতে রয়েছে টেবিলের ছয় নম্বরে। এই দুই দল আজ মুখোমুখি হয়েছে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে দুর্দান্ত ঢাকা। ব্যাট করতে নেমে সিলেট এ প্রতিবেদন লেখার সময় প্রথম ওভারে এক উইকেট হারিয়ে তুলেছে ১ রান।

প্রথম ওভারের পঞ্চম বলে শামসুর রহমানকে বোল্ড করেন পেস বোলার শরিফুল ইসলাম।

সিলেটের টানা পাঁচ হারের পর অবশেষে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় আজ সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আর মাশরাফির জায়গায় একাদশে জায়গা নিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

খুলনা টাইগার্স চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে।

আজ সন্ধ্যায় মুখোমুখি হবে চট্টগ্রাম ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com