শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
অভ্যন্তরীণ পর্যায়ে স্মার্টফোন উৎপাদন বাড়াতে বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানিতে অনুমতি গ্রহণের পাশাপাশি শুল্কারোপ করেছিল ভারত। এর পরিপ্রেক্ষিতে যন্ত্রাংশ আমদানি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রভাব পড়ার কথা জানিয়েছিলেন বিশ্লেষকরা। বিভিন্ন বিষয় পর্যালোচনা শেষে সম্প্রতি আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। খবর গিজমোচায়না।
প্রযুক্তি খাতের বিভিন্ন পণ্য উৎপাদনে অন্যতম বাজার হয়ে উঠছে ভারত। বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে অ্যাপলসহ বিভিন্ন কোম্পানি এরই মধ্যে তাদের উৎপাদন কার্যক্রম দেশটিকে স্থানান্তর করেছে। ভারত সরকারও উৎপাদন বাড়াতে ও কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে এবার শুল্ক হার কমানোর মাধ্যমে অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরির বিষয়ে দেশটির অঙ্গীকারের বিষয়টি তুলে ধরল।