বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে দুবাই থেকে আসা এম মাসুদ ইমাম নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট ইকে ৫৮৪ রাত ১০টা ৪৬ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে এই ফ্লাইটে অভিযান চালানো হয়।

উড়োজাহাজটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ফ্লাইটের ‘২৬কে’ সিটের যাত্রী এম মাসুদ ইমামের পরিচয় নিশ্চিত করা হয়। তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণসহ কয়েন (গোল্ড মেডেল) পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। তার কাছে আরও দুটি একই আকৃতির ও সদৃশ মানিব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর একাধিক স্বর্ণের বার ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, ওই যাত্রীর দুটি মানিব্যাগ থেকে ২৮টি স্বর্ণের বার এবং একটি মানিব্যাগ হতে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া গেছে। এরমধ্যে ২৮টি সোনার বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম এবং সোনার কয়েনটির ওজন ২৫০ গ্রাম। সবমিলিয়ে মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত স্বর্ণ ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়ার কাজ চলছে।

চোরাচালান অপরাধ সংঘটিত হওয়ায় যাত্রীকে আটক করা হয় এবং বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com