মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামে ভিডিও কলিংয়ের পদ্ধতি

ছবি শেয়ারের জন্য মেটার অন্যতম প্লাটফর্ম ইনস্টাগ্রাম। দীর্ঘদিন এ প্লাটফর্ম ব্যবহার করলেও এতে বিভিন্ন ফিচার ছিল না। এর মধ্যে ভিডিও কল অন্যতম। এবার ব্যবহারকারীদের সুবিধার্থে এ ফিচার চালু করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

ফিচারটি ব্যবহারের জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ডানদিকে উপরে সরাসরি মেসেজ পাঠানোর জন্য যে আইকন রয়েছে সেটিতে চাপ দিতে হবে। যাকে ভিডিও কল করা হবে তার কন্টাক্ট নির্বাচন করতে হবে। দুটি উপায়ে ভিডিও কল করা যাবে।

ভিডিও কল চলাকালে আরো কিছু কাজ করার সুবিধাও যুক্ত করেছে মেটা। কলে কথা বলার সময় ডিভাইসের ক্যামেরা মোড সুইচ করা যাবে। এছাড়া মাইক্রোফোন মিউট করে রাখা যাবে। মেসেঞ্জারেও অনুরূপ সুবিধা রয়েছে। এছাড়া ব্যবহারকারী স্মাইলি আইকন থেকে পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টিকার ও ইমোজি ব্যবহার করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com